কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Taxes Zone Rangpur Job Circular 2026) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুরে শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য Taxes Zone Rangpur Job Circular 2026 প্রকাশিত হয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা taxran.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। মোট ০৫টি ক্যাটাগরিতে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা (Vacancy Breakdown & Eligibility Criteria):

১. উচ্চমান সহকারী (Upper Division Assistant) – গ্রেড ১৪

  • পদ সংখ্যা: ০৭ টি

  • বেতন স্কেল: ২৩,৫০০ – ৫৬,৮০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল চালনার দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (Steno Typist cum Computer Operator) – গ্রেড ১৪

  • পদ সংখ্যা: ০৮ টি

  • বেতন স্কেল: ২৩,৫০০ – ৫৬,৮০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

  • অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০৮ টি

  • বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

৪. গাড়ী চালক (Driver) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০৪ টি

  • বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ী চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৫. অফিস সহায়ক (Office Support Staff) – গ্রেড ২০

  • পদ সংখ্যা: ০৯ টি

  • বেতন স্কেল: ২০,০০০ – ৪৮,৪০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা (Age Limit): ০১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বৎসরের মধ্যে হতে হবে।

অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদান (Application Process & Fee):

  • আবেদনের ওয়েবসাইট: https://taxran.teletalk.com.bd

  • আবেদন শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা

  • আবেদন ফি:

    • ১ হতে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা।

    • ৫ নং পদের জন্য এবং সকল অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা।

  • অনলাইনে আবেদন Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।

টেলিটক SMS এর মাধ্যমে ফি দেওয়ার নিয়ম (Teletalk SMS Format):

  • ১ম SMS: TAXRAN <Space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করুন।

  • ২য় SMS: TAXRAN <Space> Yes <Space> PIN লিখে ১৬২২২ নম্বরে Send করুন।